মেঘ্লা সকাল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মেঘ্লা সকাল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২০ জানুয়ারি, ২০১৬

মেঘ্লা সকাল

কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
মেঘ্লা সকাল

শান্তশিষ্ট শিশু আমি, বিষন্ন সকালে।
নরম কুয়াশা ঝরে, মাথার উপরে,
মুক্তাদানা ঘাসে ঘাসে চিকচিক করে,
পাখিরা সঙ্গীত গায়, পাতাঝরা ডালে।
শীতে জন্মি, তাই শীত, প্রিয় সর্বকালে।
স্মৃতির শীতভোর, কাটে দাউদপুরে,
কুয়াশায় বেলিফুল, সব গেল ঝরে,
জীবনের ভোর পার, অদামে অকালে।

রঙ্গিন প্রভাত বেলা ছিলনা যে কাছে,
এলবামে ফটো নেই, কোন জন্মদিনে,
বাল্যে কেমন ছিলাম জানিনা জীবনে,
যদিও সুন্দর পুয়া, ছিলাম প্রকাশে।
নিঃস্ব নীরস আমার মেঘলা সকাল,
অরণ্যে শৈশব গেল, নিরানন্দ কাল।
রচনাকালঃ ১৯৮২ খ্রিষ্টাব্দ
রেঙ্গা দাউদপুর 
টিকাঃ 'পুয়া' সিলেটি শব্দ
'পুয়া' অর্থ বালক।