কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার
একশত ছিয়াশিঃ
মরণ হতে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরে
মরণ হতে যতই
পালাও, মরণ তোমায় নেবে ঘিরে,
লুকোচুরি হাজার
খেলো, দিবেনা সে তোমায় ছেড়ে॥
পাহাড়-সাগর,
বনভূমি,
সবি
তার চেনা,
কোথায় তুমি
পালাবে রে বন্ধু,
যমদূতের কিছুই নাই রে
অজানা।
মরণ নাগ হাঁটছে পিছু, দেখছো না রে হায়,
ফনা তুলে হঠাৎ ছোবল মারবে তোমার গায়॥
ফনা তুলে হঠাৎ ছোবল মারবে তোমার গায়॥
জীবন নামের চায়ের কাপে দিচ্ছো সুখের টান,
সেই সুখটানে মিষ্টি চায়ের ঘটছে অবসান।
ইসফাক কুরায়শী
মরণভয়ে সদাই দিশেহারা,
পতনবাঁশীর করুণ সুরে তাঁর, মনটা গৃহহারা॥
মরণ নাগ হাঁটছে পিছু, দেখছো না রে হায়,
ফনা তুলে হঠাৎ ছোবল মারবে তোমার গায়॥
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন