কবি, লেখক, ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশি
একশত ঊননব্বইঃ
একশত ঊননব্বইঃ
বাংলাদেশের মাঝে আমার বসতি রে
বাংলাদেশের জাতক আমি বাংলা বসতি রে,
লাখো শহিদের রক্তে ভেজা আমার বাংলারে।
বাংলাদেশে জনম আমার, বাংলা ভালবাসা,
বাংলাদেশে ছড়িয়া
আছে, আশার পরে আশা।
হাজার স্বপ্ন দেখায় স্বদেশ, হতাশ আমারে।
লাখো শহিদের রক্তে ভেজা আমার বাংলারে।
কবিগুরুর ধ্যানে, নজরুলের গানে গানে,
হাসনের বাউলা গানে, লালনের সুরের টানে,
মাতাল হয়ে সুরে তালে, ফিরি বারে বারে।
লাখো শহিদের রক্তে ভেজা আমার বাংলারে।
সুন্দরবনের পাশে ঘুমে, আলী খান জাহান,
দরবারে শাহজালাল
সিলেট, প্রেমেরই বাগান।
মোরাকাবায় থাকি আমি মাওলার দিদারে।
লাখো শহিদের রক্তে ভেজা আমার বাংলারে।
আস্তিক-নাস্তিক, বৌদ্ধ-খৃষ্টান, হিন্দু-মুসলমান,
হাজার
পাখির কিচির মিচির, সমবেত গান।
থাকি আমি হরেক ফুলের বিশাল সমাহারে।
লাখো শহিদের রক্তে ভেজা আমার বাংলারে।
পদ্মা-মেঘনা, কর্ণফুলী, সুরমা-যমুনা,
হাজার নদী ঢেউ
খেলে যায়, নেইরে তুলনা।
মনটা উড়ে, চাবাগানে, বন পাহাড়ে,
দ্বীপে দ্বীপান্তরে।
লাখো শহিদের রক্তে ভেজা আমার বাংলারে।
বাংলাদেশে জনম আমার, বাংলা বসতি রে,
ভালবাসার ফুলঝুরি সব এই মাটিতে ঝরে।
ইসফাক কুরেশী ঘুমাবে বঙ্গে যুগে যুগান্তরে।
লাখো শহিদের রক্তে ভেজা আমার বাংলারে।
গানের বইঃ লাল গোলাপ
প্রকাশকালঃ ডিসেম্বর ২০১২
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন