রমনীর পানে লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রমনীর পানে লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২০ জানুয়ারি, ২০১৬

রমনীর পানে

কবি লেখক ব্লগার ও ব্যাংকার ইসফাক কুরেশী
রমণীর পানে

পৃথিবীর কলিকালে অযাচার যুগে।
যবে ফোটে কথামালা মানুষের মুখে,
পাথরের অস্ত্র হাতে সর্ব বাঁধা রুখে,
সংঘবদ্ধ যুদ্ধ করে, গোহা হতে জাগে।
নরনারী জোট বাঁধে বুনো অনুরাগে।
রাষ্ট্রহীন, ধর্মহীন, বিয়েহীন বুকে,
দ্বিপদী উলঙ্গ যাত্রা মিলনের সুখে,
সুখ দুখ ভোগ করে মধুর সোহাগে।

সব প্রাণী ঘরে ফিরে ছায়াসন্ধ্যা এলে,
মধুকর চাকে ফিরে পূস্প ঝরা শেষে।
দু'নয়নে ঘুম আসে ক্লান্তির আবেশে,
পাখিরাও নীড়ে যায় সব খেলা ফেলে।
সর্বকালে নর, নারী, একা হয়ে গেলে,
আশ্রয় খুঁজে নেয়, একে অন্যের কোলে।