ও বন্ধু তুমি পরকালের মাঝি
ও বন্ধু তুমি
পরকালের মাঝি,
খেইড় নায়ে বসে বৈঠা মার সং সাজি।
ভবের গাঙ্গে রঙের খেইড় ভাসিতেছে আজি।
অচিন গাঙ্গে
অচিন নৌকা, কুলকিনারা নাই,
শক্তহাতে হাল ধর ভাই, নইলে উপায় নাই।
ভবের গাঙ্গে রঙের খেইড় ভাসিতেছে আজি।
নতুন ঘাটে যেতে
হবে, যেঘাট অচিনপুর,
সেইঘাটে পৌঁছে গেলে বিদায় মরণপুর।
ভবের গাঙ্গে রঙের খেইড় ভাসিতেছে আজি।
ঐ যে দূরে অমরাবতীর বন্দর দেখা যায় রে,
সর্বজনে বৈঠা মারে, যাবে সে বন্দরে।
খেইড় নায়ে বসে বৈঠা মার সং সাজি।
ভবের গাঙ্গে রঙের খেইড় ভাসিতেছে আজি।
পাল তুলো, বৈঠা মারো, ও ইশফাক মাঝি,
পালকি এলে শেষবেলা, যাবে বর সাজি।
খেইড় নায়ে বসে বৈঠা মার সং সাজি।
ভবের গাঙ্গে রঙের খেইড় ভাসিতেছে আজি।
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন