চিরদিনের সুরটি আমার একদিন থেমে যাবে
চিরদিনের সুরটি
আমার যাবে যখন মরে,
বৃষ্টিধারা নামবে তখন জীবন মরু চরে।
নিঝুম বনে ফুটে রে ফুল সন্ধ্যাবেলা ঝরে,
কারো নজর পড়ে না তার অপার সুন্দরে।
নিঝুম বনে ফুটে রে ফুল সন্ধ্যাবেলা ঝরে,
কারো নজর পড়ে না তার অপার সুন্দরে।
টিলাবনে বনফুল হাসে সমঝদার নাই রে,
মানুষ না এলেও তার কোন দুঃখ নাই রে।
রূপের বাহার পান করে নেয় অবুঝ ভ্রমরে,
নিসর্গ সমঝদার কারো তোয়াক্কা না করে।
ইসফাক কুরেশী বুনোফুল বনের ভিতরে,
লোকচক্ষুর অন্তরালে যাবে সে ফুল ঝরে,
কাঁদবে রাতের বনভূমি,শোকে মাতম করে,
শিয়ালগুলো উঠবে ডেকে করুণ সুরে সুরে।
নিঝুম বনে ফুটে রে ফুল সন্ধ্যাবেলা ঝরে,
কারো নজর পড়ে না তার অপার সুন্দরে।
নিঝুম বনে ফুটে রে ফুল সন্ধ্যাবেলা ঝরে,
কারো নজর পড়ে না তার অপার সুন্দরে।
এই পৃথিবী রোজ রোজ নিজ অক্ষে ঘুরে,
আদমেরা সেই চক্করে যায়রে ঝরে ঝরে।
আদম রয় আপন কাজে ব্যস্ত সংসারে,
ঝরা ফুলের ইতিকথা, যায়রে তখন মরে।
নিঝুম বনে ফুটে রে ফুল সন্ধ্যাবেলা ঝরে,
কারো নজর পড়ে না তার অপার সুন্দরে।
নিঝুম বনে ফুটে রে ফুল সন্ধ্যাবেলা ঝরে,
কারো নজর পড়ে না তার অপার সুন্দরে।
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন