শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬

ভোগের মাঝে সুখ খুঁজরে সুখ খুঁজরে মন

কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশি
একশত চুয়াল্লিশঃ 
ভোগের মাঝে সুখ খুঁজরে সুখ খুঁজরে মন

ভোগের মাঝে খুঁজরে সুখ, ওরে অবুঝ মন, 
ভোগের মাঝে ডুবে কেহ হয়না সুখিজন।
পঞ্চইন্দ্রের বিলাসিতা নয়রে সুখের কারণ।
ভোগে নয়রে ত্যাগে সুখ দেন আল্লা নিরঞ্জন।

জীবনটা এক রঙ্গের খেলা, তুমি রংবাজ,
নীল ছবি, মদের নেশা, নারীতে নাই লাজ,
সুখের সর্বনাশা খেলায় সাজাও মধুবন।
ভোগে নয়রে ত্যাগে সুখ দেন প্রভূ নিরঞ্জন।

ধন জন বিলাসিতা, দামি গাড়ি বাড়ি,
অস্থায়ী জীবনরে করে ভীষণ অহংকারী,
ও মন তুমি ভাবনারে শিয়রে মরণ।
ভোগে নয়রে ত্যাগে সুখ দেন প্রভু নিরঞ্জন।

সব অহংকার পড়ে রবে ইসফাক কুরায়শী কয়,
মউতের পেয়ালা একদিন সবার পান করিতে হয়।
ভোগে নয়রে ত্যাগে সুখ দেন প্রভু নিরঞ্জন।
ভোগে নয়রে ত্যাগে সুখ দেন আল্লা নিরঞ্জন।
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন