শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬

এখনও সব সুখের আশায় রয়েছে রঙ্গীন

কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
একশত পঁয়তাল্লিশঃ 
এখনও সব সুখের আশায় রয়েছে রঙ্গীন

ও রে মানুষ, মত্ত মানুষ,
সুখের আশায় আছ রঙ্গীন। 
বয়ে যাচ্ছে সোনার দিন।
তুমি দিনে দিনে, 
হচ্ছো আয়ুহীন॥

ফুরায় গেলে আয়ু তোমার,
ধরে রাখা যাবে না আর।
আপন পথে পালায় রে সব দিন,
মহাকালের দিগন্তে বিলীন।
বয়ে যাচ্ছে সোনার দিন।
তুমি দিনে দিনে, 
হচ্ছো আয়ুহীন॥

কত যে কাজ রলো পড়ি,
স্বপ্ন করে গড়াগড়ি।
দিনে দিনে বাড়িতেছে ঋণ,
ফুরিয়ে যায় রে দিন।
বয়ে যাচ্ছে সোনার দিন,
তুমি দিনে দিনে, 
হচ্ছো আয়ুহীন॥

ইসফাক কুরেশির দিন বয়ে যায়,
হাজার স্বপ্ন, করে হায় হায়।
ঐ শোনা যায় মরণবাঁশির বীণ,
হাতে আছে হিসাবের কয় দিন।
বয়ে যাচ্ছে সোনার দিন।
তুমি দিনে দিনে, 
হচ্ছো আয়ুহীন॥
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট
প্রকাশকালঃ ডিসেম্বর ২০১২ সাল। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন