
কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
একশত ছেচল্লিশঃ
এবার তুমি হাজি হবে নিবে প্রভুর নাম
তুমি এবার হাজি হবে, নিবে প্রভুর নাম,
গত জীবন, ভরা কত, কলঙ্ক বদনাম॥
যৌবন গেল সাঁতার কেটে পাপ সাগরে,
সন্ধ্যাবেলা
পড়লো মনে দয়াল আল্লারে,
এবার তুমি মুছিবে
বদনাম॥
গত জীবন, ভরা কত, কলঙ্ক বদনাম॥
নিদমহলে ঘুমে
ছিলে মদে চুর হইয়া,
অপকাজে ছোট্ট জীবন গেল ফুরাইয়া,
এবার তুমি মুছিবে
বদনাম॥
গত জীবন, ভরা কত, কলঙ্ক বদনাম॥
অচল মুদ্রা হয়ে মন রে, জপো আল্লার নাম,
দরজা বন্ধ হয়ত ক্ষমার, হবে না আর কাম,
কেমনে তুমি মুছিবে বদনাম॥
গত জীবন, ভরা কত, কলঙ্ক বদনাম॥
ইসফাক কুরায়শী মনটা পেরেশান,
আল্লাহ সত্য, আল্লাহ সুন্দর, আল্লাহ দয়াবান।
কাবা পানে ও মন তুমি হও রে আগুয়ান,
যেতে হবে মসজিদুল হারাম।
এবার তোমার মুছিবে বদনাম॥
তুমি এবার হাজি হবে, নিবে আল্লার নাম,
গত জীবন, ভরা কত, কলঙ্ক বদনাম॥
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন