বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০১৬

বাংলার বাতাসে

কবি লেখক ব্লগার পূবালী ব্যাংকার চৌধুরী ইসফাকুর রহমান কুরেশি

বাংলার
বাতাসে

বাংলার বাতাস বিষাক্ত আজ দানবের নিঃশ্বাসে,
ক্ষতবিক্ষত বক্ষশরীর নেকড়ে পালে থাবায়।
নরখেকোরা হাঁটে জনপদে, জনতার চারপাশে,
ছিঁড়ে খায়, শিরা-উপশিরা, রক্তের পিপাসায়।

কি আশ্চর্য! আজো বসে আছে জনতার দল,
তাদেরই রক্তে অহরহ চলছে হোলিৎসব।
শোষণ দমন নির্যাতনে পৃথিবী আজ নিশ্চল,
সাম্প্রদায়িক খাটাসেরা করে উল্লাসে কলরব

শকুনের বিষাক্ত থাবায় অতিষ্ঠ জীবন,
পৃষ্ঠে আচর কাটে সকাল, সন্ধ্যা, রাতে
সরল জীবন, যা ঘটে সব কপাল লিখন,
মার খায়, অস্ত্র তুলে নেয়না তাই হাতে।

কংকালের ভিতর বেঁচে আছে প্রাণ,
সেই প্রাণে দিতে হবে সূর্যের তেজ।
সুরেসুরে গাইতে হবে অগ্নিদীপ্ত গান,
নাড়ায়ে নাড়ায়ে শিকারী বাঘ্রলেজ।

শ্লোগানে শ্লোগানে বাংলার বাতাস হউক মুখরিত,
সবাই চাই, স্বাধীনতা, সাম্য ও ভাতৃত্বের জয়গান।
মজলুম মানুষের বুক ফেটে বেরিয়ে আসুক সত্য,
আগ্নেয়গীরির জ্বালামুখে পুড়ে ছাই হউক শয়তান

রচনাকালঃ কলেজ জীবন (১৯৮১-৮৬), সিলেট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন