রাজপথের ঐ বাঁচার মিছিল,
ক’দিন আর চলবে বলো।
ফোটছে হাজার জীবন মুকুল,
সংগ্রামীরা বাড়তে শুধু রলো।
শিক্ষালয় ছেড়ে ছেড়ে নামছে পথে,
হাজার হাজার, পাপড়ি মেলা ফুল।
কালোনাগের ছোবল তাঁদের বুকে,
কাজ চাই, শ্লোগানে কাঁপায় ধরামূল।
জীবননদীর নেইরে গতি, উর্বরা এই দেশে,
কেমন করে যাবে সবাই স্বপ্ন ঠিকানায়।
যেথায় জীবন বসত পাবে, ক্ষুধায় অন্ন পাবে,
লজ্জা ঢাকার জন্য জামা পাবে উদোম গায়।
ছোট্ট একখান চাকুরি পাবে, ভাসার ভেলা,
ছোট্ট একখান সংসার হবে, রঙ্গের খেলা।
কুসুম যেথায় গন্ধ পাবে, চাঁদ পাবে তার রূপ,
চোখ দুটি আর অস্থিরতায় হবেনা আর চুপ।
রক্তদিয়ে লিখতে হবে নতুন করে,
আমজনতার সোনার বাংলাদেশ।
কোটি কোটি ফুল ফুটাবো, সবুজ উদ্যানে,
বিশ্ববাসী মাতাল হবে, দেখে রঙ্গীন বেশ।
বাংলাদেশে বাঁচার মিছিল আর কতকাল বইবে বলো,
দেশটাকে এগিয়ে নিতে সবাই মিলে হালটা ধরো।
রচনাকালঃ ১৯৮২ সাল, এম সি কলেজ জীবন সিলেট।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন