এজীবনে যত পার দাও ব্যথা মানুষের মনে,
স্বার্থের দোলনা হয়ে হে আদম, দোলো অবিরত।
পাপ মিঠা, পাপ মজা, পাপে প্রেম কর শতশত,
নিজেরে রেখেছ বেঁধে নফসের আনন্দ ভুবনে।
মনে কবু সুখ নেই, দুঃখে জ্বলি সংসার কাননে,
পাপের গহীন জলে পাপী আমি সদা স্নানরত।
ক্ষুব্ধ আঘাতে আমার যতসব সুন্দর আহত,
কত যে নষ্টমধু করেছি পান, নশ্বর জীবনে।
শত ডাকো, একদিন, বাকহীন, শুয়ে আমি রবো,
একটি কথাও বলা, কারো সনে, হবেনাকো আর।
জীবনের সবখেলা সাঙ্গো হবে, আঁধারে সন্ধ্যার,
সোনার সংসার ফেলে, যেইদিন আমি চলে যাবো।
ক্ষমা করে দিও সবে, মুদে গেলে রাঙ্গা দু’টি চোখ,
বড় দুঃখ, আমি আর দেখিবোনা, তোমাদের মুখ।
রচনার তারিখ: ০৭-০৯-১৯৮৭ইং
স্থান: রেঙ্গা দাউদপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন