মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০১৬

অচেনা প্রত্যাশা

সুফিবাদী ও বিশ্বমানবতাবাদী একজন
কবি লেখক ব্লগার ও ব্যাংকার 
চৌধুরী ইসফাকুর রহমান কুরেশী
অচেনা প্রত্যাশা
মেঘের প্রত্যাশা করি, শীতের দুপুরে?
মাঠঘাট হাহাকরে চোখমেলে আছে।
নিরাশ আশায় লতা তাকায় আকাশে,
শিশিরের দয়াবিন্দু যদি ঝরে পড়ে।
সুশ্যামল হবে ধরা যৌবনের সুরে,
হাসিয়া উঠিবে সব পত্রহারা গাছে।
কোকিল গাহিবে গান, কুসুম সুবাসে,
ঘাসধাম পুড়ে ছাই, নয়ন সুদূরে।

চাঁদরাঙা, রূপামেঘ, দূর বহুদূর,
তৃষ্ণার্ত চাতক চোখে, দেখি নীলমুখ।
উদাস আকাশ ধূ-ধূ, প্রেমহীন বুক,
শীতে জল, দেবেনা সে, বড়ই নিষ্ঠুর।
কালোরাতে তারা জ্বলে, দৃষ্টি মেলি সেথা,
আমার স্বপ্নরা কাঁদে, অঙ্গে নিয়ে ব্যথা।

রচনার তারিখ: ২৯-১২-১৯৮৬ইং
রচনার স্থান: দাউদপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন