চৌধুরী ইসফাকুর রহমান কুরেশী
নিষ্কলুষ হয়ে যাও তুমি
নিষ্কলুষ হয়ে যাও তুমি
গুণে গুণে একদিন, সবদিন হয়ে যাবে শেষ,
শেষ হবে, শত কথা, শত রঙ্গ, শত তামাশার।
লালমুখ টানাচোখ সোনাতনু নিমিষে নিঃশেষ।
দেখবে নয়নজলে, ফেলেআসা রূপের আবেশ,
চুপসে যাবে যৌবন, ইতি হবে, সব রসাচার।
মৃত্যুভয়ে শেষবেলা বন্ধ হবে, সব পাপাচার,
পড়ে রবে, স্মৃতিমালা, রূপসুধা, প্রাণের স্বদেশ।
হিসাবের খাতা মেলে, পাবে তুমি শুধু গড়মিল,
জীবনের আদিঅন্ত,
লাভক্ষতি, মিলবেনা কিছু।
বার্ধক্যের যাতাকলে, পিষে হবে, অসহায় শিশু,
দেখবে চারপাশে অজস্র তালা, শক্তআঁটা খিল।
হিসাবের খাতা তুমি, আজ থেকে পূর্ণকরে রাখো,
নিষ্কলুষ হয়ে যাও, আপানাকে সত্য দিয়ে ঢাকো।
রচনার তারিখ: ২৮-০৬-১৯৮৭ স্থান: দাউদপুর

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন