শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৬

আমার সুবাসে সুবাসিত তুমি

আমার সুবাসে সুবাসিত তুমি

আমি আজ কক্সবাজারের সুবিস্তৃত সাগর সৈকত।
সেই সৈকতের অবারিত জলে
 সিক্ত শাড়ির পাতলা আবরণে
ভিজে অঙ্গ জড়োসড়ো,
অর্ধনগ্ন শরীর দিগন্তে মেলে দেওয়া
স্বচ্ছ লাজুক এক প্রস্ফুটিত শতদল তুমি

যে শতদলের পাঁপড়িতে পাঁপড়িতে
রবির তেজ আর বিজলির চমকানি
চাঁদের আলো আর বসন্তের গান
উদ্দাম বাতাসের পাগলামী খেলা।

ভারত মহাসাগরের অস্থির ঢেউরাশি
অবিরাম ভিজিয়ে দিচ্ছে এই বুক
এবং তোমাকে করেছে নৃত্য পাগল নর্তকী।

আমার লবনাক্ত বালুর চরায়,
গেঁথে গেছে তোমার মূল শাখামূল উপমূল সব,
তাই আমার সুরস চুষে এত রসায়িত তুমি,
 আমার সুবাসে এত সুবাসিত তুমি।
রচনাকাল ঃ কলেজ জীবন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন