আমি সেই অর্বাচীন ব্যর্থ প্রেমিক,
যে আমি মরে মরে বেঁচে আছি আজও।
জগতটা ছাড়ছেনা আমাকে,
আমিও স্বেচ্ছায় ফেলে যাচ্ছিনা তাকে।
আজীবন স্বপ্নময় চোখে,
দেখি, ভালবাসি, আমি এই সুন্দর পৃথিবীকে।
দেখি, ভালবাসি, আমি এই সুন্দর পৃথিবীকে।
তাই স্বেচ্ছায় চলে যাওয়া হবেনা আমার।
আহ্নিক গতির কারনে,
পৃথিবীর আবর্তনে,
আহ্নিক গতির কারনে,
পৃথিবীর আবর্তনে,
এখানে সদাই
বইবে দিন, বইবে রাত,
এই সময়ের স্রোত আটকাতে পারবেনা কেউ।
এই সময়ের নদীবেয়ে আসবে
অজস্র বিষন্ন প্রহর।
বইবে দিন, বইবে রাত,
এই সময়ের স্রোত আটকাতে পারবেনা কেউ।
এই সময়ের নদীবেয়ে আসবে
অজস্র বিষন্ন প্রহর।
যে প্রহরগুলো হবে আমার,
তুমিহীন যন্ত্রনার,
তোমার স্মরণে নয়নে বৃষ্টি ঝরাবার।
তোমার স্মরণে নয়নে বৃষ্টি ঝরাবার।
প্রতিটি প্রহরে আমার উতলা দুটি চোখ,
খুঁজে বেড়াবে এখানে
খুঁজে বেড়াবে এখানে
একটি মোমের পুতুল,
শিমির গোলাপী মুখ।
রচনাকাল ঃ কলেজ জীবন
শিমির গোলাপী মুখ।
রচনাকাল ঃ কলেজ জীবন

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন