মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬

বৃষ্টি ঝরব্ রোদ পড়বে আমার কবরে

যুক্তরাষ্ট্রে কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশি
একশত সাতঃ 
বৃষ্টি ঝরবে, রোদ পড়বে, আমার কবরে

সুখসন্ধানী মানুষ আমরা, 
সহ্যশক্তি নাই রে।
আরামে আরামে সবার, 
জীবন বয়ে যায় রে।
ও রে ইসফাক কুরেশি রে,
মাটি হতে জনম তোমার,
মাটি যাবে ফিরে।
নাম নিশানা মুছে যাবে,
 মাটির ভিতরে।

দেরি তো নেই একদিন বন্ধু, 
যাবে নিদ্রা ঘরে।
ঝড় তুফান প্লাবনে তুমি, 
রইবে অনাদরে।
রোদ বৃষ্টি হবে কত, 
তোমার কবরে।
কাদা জলে ডুবে রবে, 
সইবে কি করে।
নাই বিছানা নাই রে বালিশ, 
সোনার পালঙ্ক নাইরে।
একাকী কেমনে রবে,
অবহেলার ঘরে।
ও রে ইসফাক কুরেশি রে,
মাটি হতে জনম তোমার,
মাটি যাবে ফিরে।
নাম নিশানা মুছে যাবে,
 মাটির ভিতরে।
 
আপনজন নাইরে ধারে, 
দমবদ্ধ আঁধার কুটিরে।
দেয়াল ধ্বসে ঝরবে বালি,
বন্ধু তোমার উপরে।
খসে যাবে সোনার তনু, 
পোকার কামড়ে।

ও রে ইসফাক কুরেশি রে,
মাটি হতে জনম তোমার,
মাটি যাবে ফিরে।
নাম নিশানা মুছে যাবে,
 মাটির ভিতরে।
ও রে ইসফাক কুরেশি রে,
মাটি হতে জনম তোমার,
মাটি যাবে ফিরে।
নাম নিশানা মুছে যাবে,
 মাটির ভিতরে।

গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন