মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬

আশা ভঙ্গের যন্ত্রনা মোর মনভরা দুখ

কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী

একশত আটঃ 
আশা ভঙ্গের যন্ত্রণা মোর, মনভরা দুখ

আশা ভঙ্গের যন্ত্রণা কাঁদে, মনটা দুঃখে ভরা,
কত সাধ না মিটিলো মনের, বুকের ভিতর খরা। 
চাঁদের খোঁজে জীবন দিলাম, না পেলাম তাঁর ধরা,
আমি একজন কলুর বলদ, সদরঘাটের ঘোড়া।।
 
দুই নয়নে স্বপ্ন ছিলো, ছিলো ভালবাসা,
জীবন নদীর উল্টো টানে ডুবে গেছে আশা,
বেঁচে আছি কোনো মতে, হইয়া আধমরা।
চাঁদের খোঁজে জীবন দিলাম, না পেলাম তাঁর ধরা,
আমি একজন কলুর বলদ, সদরঘাটের ঘোড়া।।

মনে স্বপ্ন নাইরে আমার, নাইরে আশার বাণী,
আজ আমি ফেলে দেয়া এক ভাঙ্গা ফুলদানী,
স্বপ্নভঙ্গে জ্বলছি সদা, দারুণ কপালপোড়া।
চাঁদের খোঁজে জীবন দিলাম, না পেলাম তাঁর ধরা,
আমি একজন কলুর বলদ, সদরঘাটের ঘোড়া।।

জীবনবাতির তৈল জ্বলে, গেছে হাওয়ায় উড়ে,
কোনমতে জ্বলছে বাতি নিভু নিভু করে,
ইসফাক কুরেশি এক, কবি সুকান্তের ডাক হরকরা।
চাঁদের খোঁজে জীবন দিলাম, না পেলাম তাঁর ধরা,
আমি একজন কলুর বলদ, সদরঘাটের ঘোড়া।।
গীতবইঃ লালগোলাপ
প্রকাশঃ ২০১২ সাল
রচনাঃ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন