মানুষ
আসে, মানুষ যায়রে, সংসার সরাইখানা
মানুষ আসে মানুষ
যায়রে সংসার সরাইখানা,
হায়রে মানুষ
এখানে কারো নাইরে ঠিকানা।
মানুষ আসে মানুষ যায়রে সংসার সরাইখানা,
হায়রে মানুষ এখানে কারো নাইরে ঠিকানা।
ওরে মানুষ বোকা
মানুষ ক্ষণকালের পথিক,
বিদেশ এসে সুখের তালাশ করো দিকবিদিক।
জীবনের নিশানা তোমরা কেউতো জানোনা।
মানুষ আসে মানুষ যায়রে সংসার সরাইখানা,
হায়রে মানুষ এখানে কারো নাইরে ঠিকানা।
মোহমায়ায়
মজে রে মানুষ করো মারামারি,
রণাঙ্গনে ডাক এলে, ছুটো শ্বশুর বাড়ি।
যমদুত ধরলে কি আর, কাউকে দেয় ছাড়ি।
সিঁড়ির পরে সিঁড়ি, আগে দিছে পাড়ি,
কেউ রবেনা সবাই যাবে, এই দুনিয়া ছাড়ি।
যেতে হবে চিরসত্য, কেউ তা বুঝেনা।
মানুষ আসে মানুষ যায়রে সংসার সরাইখানা,
হায়রে মানুষ এখানে কারো নাইরে ঠিকানা।
পথিক এসে বিরাম নিয়ে আবার চলে যায়,
ইসফাক কুরেশি অবকাশে ব্যস্ত আরামখানায়।
পর্যটক মেহমান আমরা খবর রাখিনা।
মানুষ আসে মানুষ যায়রে সংসার সরাইখানা,
হায়রে মানুষ এখানে কারো নাইরে ঠিকানা।
প্রকাশঃ ডিসেম্বর, ২০১২ খ্রিস্টাব্দ
ব্লগ ও ইবুকঃ Ishfaqqurashi.blogspot.com

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন