মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬

ইসফাক শাহের বসন্তরে তুই রইবি কত দিন

কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
একশত ছয়ঃ 
ইসফাক শাহের বসন্তরে তুই রইবি কত দিন

মরমিয়া অগ্নি জ্বলে, চৈত্র ফালগুন মাসে,
বুনো ফুলের গন্ধ ভাসে, মনের চারিপাশে,
বিভোর আমি, আত্মহারা, লাল বসন্তে লীন।
ইশফাক কুরেশীর বসন্ত তুমি, রবে কত দিন,
জ্বলে জ্বলে, উড়ে উড়ে, বাতাসে বিলীন॥

গরম ঠান্ডা তেজে ফাগুন সারাদেশে জ্বলে,
কৃষ্ণচূড়া রক্তপলাশ পাগলা হাওয়ায় দোলে,
কি যে মজা, ভীষণ মজা, এই বসন্ত দিন।
ইশফাক কুরেশীর বসন্ত তুমি, রবে কত দিন,
জ্বলে জ্বলে উড়ে উড়ে, বাতাসে বিলীন॥

উদ্দাম বসন্ত হাওয়া, বন বাদাড়ে বয়,
সোনালি এ বসন্তে মন, হৈ হল্লায় রয়,
বাউরি ডাকে, কোকিল ডাকে, কাটে মধুর দিন।
ইশফাক কুরেশীর বসন্ত তুমি, রবে কত দিন,
জ্বলে জ্বলে, উড়ে উড়ে, বাতাসে বিলীন॥

 বসন্তে ফুলে ফুলে উড়ে, ভ্রমর প্রজাপতি,
বসন্তের রূপের মাঝে আছেন, আল্লা মহামতি,
কত বসন্ত, এলো গেলো, আজ নাই বসন্তদিন।
ইশফাক কুরেশীর বসন্ত তুমি, রবে কত দিন,
জ্বলে জ্বলে, উড়ে উড়ে, বাতাসে বিলীন॥
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন