ইশফাক শাহে বলি
ইশফাক কুরেশী বলে,
হায় রে, দিন তো
গেল চলে।
ভাল কাজ না হলো আমার,
জীবনরবি এলো আস্তাচলে।
মনভোলা তুই রইলি বেভুলে॥
মহানন্দে কাল গেল,
দুনিয়ার বাজি খেলায়।
বাজে কাজে সময় নষ্ট,
নানান হেলাফেলায়।
ও মনভোলা তুই রইলি বেভুলে,
ভালঘরে জনম নিলে,
সৃষ্টিসেরা আদম হলে।
জন্মমাত্র আজান শোনে,
সুখের এই সংসারে এলে।
দয়াল আল্লার শোকরানা,
করিলেনা দুনিয়ার হট্টগোলে।
ও মনভোলা তুই রইলি বেভুলে॥
সারাজীবন ভরে,
ভালো ফেলে মন্দ
করে,
সুপথ ফেলে কুপথ ধরে,
ক্ষমা না চাইলে গুনাহগারে।
কিসের লাগি এলে রে এই ভবে,
ও মন তুই গেলে রে সব ভূলে।
মনভোলা তুই রইলি বেভুলে॥
পাবেনা রে হারানো দিন,
যায় দিন আসেনা ফিরে,
লাভ নেই আর অপেক্ষা করে।
এখনই ক্ষমা চাওরে মন,
দয়াময়ের দরবারে হাত তুলে।
ও মনভোলা তুই রইলে বেভুলে॥
ইশফাক কুরেশী বলে,
হায় রে, দিন তো গেল চলে।
ভাল কাজ না হলো আমার,
জীবনরবি ডুবে আস্তাচলে।
মনভোলা তুই রইলি বেভুলে॥
গীতবইঃ লালগোলাপ
প্রকাশঃ ২০১২ সাল
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন