মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬

একবার ঝরে গেলেরে গোলাপ আর ফুটবে না

কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
একশত তিনঃ 
একবার ঝরে গেলে রে গোলাপ আর ফুটবে না

ঝরে ঝরে বকুল ফুল, মিশে মাটির সনে,
ঝরাফুল ঝরে গেলে, রয়না কারো মনে॥

একদা এক বনফুল ফুটলো অচিন বনে,
আর দশটা ফুলের মত ছিলো অযতনে॥

মালিও নাই, কুলীও নাই, নাইরে যতনকারী,
অনাদরে অবহেলায় জীবন দিলো পারি॥

রূপে রঙ্গে ভরা অঙ্গ, না দেখিলো কেউ,
না দেখিলো নির্জনে বয়, যৌবনের ঢেউ।।
  
কেউ দিলোনা দাম তাঁরে, ঠাঁই দিলো না মনে,
মুকুল মেলে রঙ্গিন ফুল, সাজে বিজন বনে॥
ঝরে ঝরে বকুল ফুল, মিশে মাটির সনে,
ঝরাফুল, ঝরে গেলে, রয়না কারো মনে॥

লোকচক্ষুর আড়ালে জ্বলে, রূপের তপোবনে
ইসফাক কুরেশি ভব সংসারে রলো সংগোপনে,
কেউ না খোঁজ নিলো রে তাঁর, বহতা জীবনে॥
একদা এক বনফুল ফুটলো অচিন বনে,
আর দশটা ফুলের মত ছিলো অযতনে॥ 
গানের বইঃ লালগোলাপ 
রচনাঃ ১৯৯০-২০০০ সাল 
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট
প্রকাশকালঃ ডিসেম্বর, ২০১২ সাল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন