শুক্রবার, ২৫ মার্চ, ২০১৬

হিসাব নিকাশ কইরা দেখি আমার বহু বছর

স্বস্ত্রীক কবি লেখক ব্লগার এবং ব্যাংকার ইসফাক কুরেশির তিন প্রজন্ম
একশত ঊনষাটঃ 
হিসাব নিকাশ করে দেখি আমার বহু বছর
১
হিসাব নিকাশ করে দেখি, বছরের পর বছর,
জীবন হতে খসে গেল, রাখলাম না খবর॥
২
রসে ভরা, রঙ্গে ভরা, কত সোনালি প্রহর,
পিতামাতা ভাইবোন মিলে ছিল মধুঘর॥
৩
সোনাদিন, হারিয়ে যায়, ঝরণা বহে তর তর,
ঘর ভেঙ্গে ভাইবোনের হয়, আলাদা বাসর॥
৪
শৈশব গেল, কৈশোর গেল, স্মৃতিময় অন্তর,
রূপ অরণ্যে যৌবন গেল, বৃদ্ধকাল কষ্টকর॥
৫
পটে ছবি আঁকে ইসফাক, শিল্পী তাঁর অন্তর,
নয়নজলে তুলি ভিজায়ে রচে বেহুলার বাসর॥

গানের বইঃ লালগোলাপ
প্রকাশঃ ডিসেম্বর, ২০১২ খ্রিস্টাব্দ
ব্লগ ও ইবুকঃ Ishfaqqurashi.blogspot.com
কবি লেখক ব্লগার এবং ব্যাংকার ইসফাক কুরেশি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন