কে
ডাকে রে হায়, আমার কবরগায়
কে বাজায় রে ছুটির ঘন্টা দূরের কবরগায়,
তোমার নামটা ধরে হায়, ডেকে ডেকে যায়।
বিষ ঘণ্টা বাজে রোজ দূরে নিরালায়,
দুনিয়াখুর সেইসুর শুনিতে না পায়।
চুপিসারে বিদায়ের পালা এসে যায়।
কে বাজায় রে ছুটির ঘন্টা দূরের কবরগায়,
তোমার নামটা ধরে হায়, ডেকে ডেকে যায়।
মাটিতে জনম আর মাটিতে মরণ,
মাটিতে ভ্রমণ আর মাটিতে জীবন।
মাঠে মাঠে লোকারণ্যে মায়ার বাঁধন,
কবরের ডাক কারো কানে না পৌঁছায়।
কে বাজায় রে ছুটির ঘন্টা দূরের কবরগায়,
তোমার নামটা ধরে হায়, ডেকে ডেকে যায়।
ইসফাক কুরেশি এই দুনিয়ায় বড় অসহায়,
দিন ফুরায়ে যায় তাঁর, দিন ফুরায়ে যায়।
কত স্বপ্ন আশা অপূরণ বাকির খাতায়,
হিসাবের খাতা শূণ্য আজও কান্দে ব্যদনায়।
কে বাজায় রে ছুটির ঘন্টা দূরের কবরগায়,
তোমার নামটা হায়, ডেকে ডেকে যায়।
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন