রবিবার, ২০ মার্চ, ২০১৬

গুনে গুনে একদিন আমার সব দিন হইবে নিঃশেষ

Friend and classmate Professor Abdul Wadud Chowdhury Head of Department, Cardiology Depart, Dhaka Medical College with Ishfaq Qurashi, poet writer blogger and Pubali Banker.

পয়তাল্লিশঃ 
গুনে গুনে একদিন, সব দিন হবে নিঃশেষ

গুনে গুনে একদিন, সবদিন হয়ে যাবে শেষ,
দিনে দিনে একদিন, সব আয়ু হবে নিঃশেষ,
ইসফাক কুরেশী সেইদিন হবে নিরুদ্দেশ।
গুনে গুনে একদিন, সবদিন হয়ে যাবে শেষ,
দিনে দিনে একদিন, সব আয়ু হবে নিঃশেষ,
ইসফাক কুরেশী সেইদিন হবে নিরুদ্দেশ।

সবই রবে যবে আমি থাকবনা আর,
আমাকে পাবেনা কেউ সুরমার পার,
 তের শ নদীর জলে হবো নিঃশেষ।
গুনে গুনে একদিন, সবদিন হয়ে যাবে শেষ,
দিনে দিনে একদিন, সব আয়ু হবে নিঃশেষ,
ইসফাক কুরেশী সেইদিন হবে নিরুদ্দেশ।

শৈশব কৈশর গেল, নাই রে সোনাবেলা,
যৌবন বসন্ত গেল, শেষ সুর্য  করে খেলা,
রঙ্গিলা সিলেটে জনম, রূপের স্বদেশ।
গুনে গুনে একদিন, সবদিন হয়ে যাবে শেষ,
দিনে দিনে একদিন, সব আয়ু হবে নিঃশেষ,
ইসফাক কুরেশী সেইদিন হবে নিরুদ্দেশ।

ঋতুচক্র খেলা করে অন্তরে বারবার,
দেশ দেশান্তরে ঘুরি সোনার দুনিয়ার, 
সব মায়া ছিন্ন করে, হবো নিরুদ্দেশ।
গুনে গুনে একদিন, সবদিন হয়ে যাবে শেষ,
দিনে দিনে একদিন, সব আয়ু হবে নিঃশেষ,
ইসফাক কুরেশী সেইদিন হবে নিরুদ্দেশ।
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন