ইসফাক কুরায়শী বলে ও আল্লারে
ইশফাক কুরায়শী বলে, ও দয়াল আল্লারে,
এ কোন জোয়ার
ভাটার মরণফাঁদে,
ছেড়ে দিলায় এই, অবুঝ বালক রে॥
বারে বারে ভাসাও দয়াল, ভীষণ জোয়ারে,
ভাটি মারিলে টান, নোঙ্গর ছিড়ে যায় রে,
দারুণ বিপদে আছি, সুখবর নাই রে।।
জোয়ার ভাটার ঢেউ বইছে জীবনসাগরে,
বাঁচামরার লড়াই
করি অষ্ট প্রহরে,
বড় কষ্টের জীবন রে ভাই, টিকি কেমন করে॥
এত জ্বালা যায়না
সহা, দয়াল উদ্ধার কর মরে,
ভবের কঠিন কারাগারে, ও বিধি রে,
আর কতকাল বন্দি রাখবা, বালক কুরেশী রে॥
প্রকাশঃ ২০১২ সাল
রচনাঃ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন