রবিবার, ২০ মার্চ, ২০১৬

কে আমারে বন্দি করলো মাটির কারাগারে

ইসফাক কুরেশী- কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার
সাতচল্লিশঃ 
কে আমারে বন্দি করলো কাঁচের বদ্ধ জারে

কে পাঠালো, সোনামাছরে কাঁচের বদ্ধ জারে,
একুরিয়ামে সাঁতরায় সোনা, পালাতে না পারে।

সুখে সুখে জীবন যায়, কেউ যত্নে পুষে তারে,
অন্তরালে থাকেন পালক বুঝিতে না পারে।

রোগ শোক বালাই হানা দেয়রে বারে বারে,
শিফা দান করেন সদা দয়াল এক ডাক্তারে।
কে পাঠালো, সোনামাছরে কাঁচের বদ্ধ জারে,
একুরিয়ামে সাঁতরায় সোনা, পালাতেনা পারে।

কোষ ইষ্টক হাড্ডি খুঁটি, শক্ত কাঁচের জার,
রক্তে দক্ষ পাহারাদার হাজারে হাজার।
রগ নদীতে চলে সদা পণ্য পারাপার,
দয়াল মাঝি করে বাস হৃৎপিণ্ডের ধার।  

কনডেম সেলে ইসফাক কুরেশী, বন্দী কারাগারে,
হেসে খেলে যাচ্ছে সোনা, ফাঁসি মঞ্চের ধারে।
কে পাঠালো, সোনামাছরে কাঁচের বদ্ধ জারে,
একুরিয়ামে সাঁতরায় সোনা, পালাতেনা পারে।
 
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন