রবিবার, ২০ মার্চ, ২০১৬

একদিন বন্ধ হয়ে যাবেরে মোর চোখ

কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী

চোয়াল্লিশঃ 
একদিন বন্ধ হয়ে যাবেরে মোর চোখ

একদিন বন্ধ হয়ে যাবে রে মোর  চোখ,
আমি আর দেখিবনা তোমাদের মুখ।
কোনদিন আসিবনা আর ফিরে,
তোমাদের স্নেহ মায়ার ভিড়ে,
সাজানো এই ভবনদীর তীরে।

শত ডাক ঘুম ভেঙ্গেঁ জাগিবনা ফের,
চোখ মেলে দেখিবনা মুখ তোমাদের।
ক্ষমা করে দিও সেদিন তোমরা আমারে,
কোনদিন আসিবনা আর ফিরে,
তোমাদের স্নেহ মায়ার ভিড়ে,
সাজানো এই ভবনদীর তীরে।

বড় মায়া লাগাইছে দুনিয়া, 
ভীষণ জাদুর মায়া।
ধনের মায়া, জনের মায়া, 
সবখানে মায়ার কালো ছায়া।
কেমনে যাব রে আমি এত মায়া ছেড়ে।
কোনদিন আসিবনা আর ফিরে,
তোমাদের স্নেহ মায়ার ভিড়ে,
সাজানো এই ভবনদীর তীরে।

দমের মেশিন বন্ধ হবে,
 চোখ দুটি যাবে নিভে। 
দেখিবোনা আর রূপ,
চিরকালের জন্য আমি হয়ে যাব চুপ।
স্মরণে রাখিও বন্ধু রে,
বিদায়ী কবি ইসফাক কুরেশীরে।
কোনদিন আসিবনা আর ফিরে,
তোমাদের স্নেহ মায়ার ভিড়ে,
সাজানো এই ভবনদীর তীরে।
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন