রবিবার, ২০ মার্চ, ২০১৬

আমি আমি করে ইসফাক আমিতে তার সব

টরেন্টোতে কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী

তেতাল্লিশঃ 
আমি আমি করে ইসফাক আমিতে তার সব

আমি আমি করে ইশফাক, আমিতে তার সব,
আমিতে ঘুমিয়ে আছে, ইশফাক কুরেশীর রব॥

আমি হতে প্রেমের উদয়, আমি হতে ধ্যান,
আমি হতে বিদ্যাবুদ্ধি, আমিতে সব জ্ঞান

আমি হতে রূপ সৃষ্টি, রূপে ভালবাসা,
ভালবাসা হতে জাগে কাম সর্বনাশা।
কামকেলি প্রজাতির প্রজন্মের বাসা,
আমিতে করে বাস, সব স্বপ্ন আশা॥

আমি হতে এই পৃথিবী, সমাজ সংসার,
আমি হতে, রীতিনীতি, ধর্মপ্রথা, আচার বিচার,  ,
আমি হতে শিল্পকলা, কবিতা গান, সাহিত্যসম্ভার॥

স্পর্শ গন্ধ শ্রবণ,  স্বাদ ও দর্শন, 
এই পাঁচ অক্ষরে কিবোর্ড সাজানো স্রষ্টার।
আমি একটা শক্তিমান কর্তা কম্পিউটার।।

আমি হতে দর্শন বিজ্ঞান লক্ষ আবিষ্কার,
আমি হলাম সেবা সৃষ্টি বুদ্ধিমান আল্লার।
ইশফাক কুরেশি অসীম আল্লার সসীম মিনিয়েচার॥


গান বইঃ লালগোলাপ
রচনাকালঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন