একচল্লিশঃ
আত্মা
আমার অচিন পাখি দেহ মাটির ঘর
আত্মা আমার অচিন
পাখি,
এই সোনার অঙ্গ মাটির ঘর,
এ ঘরে হয়েছে বন্দি, ময়না পাখি মোর॥
নয় দরজা আছে ঘরে
বসতি সবার,
শক্ত করে কপাট আটা বন্ধ চারিধার॥
অদৃশ্য তালা মারা হায় রে সবকটি দরজায়,
হার্টের ছোট্ট ভালবে দম আছে রে আটকায়॥
ইদুর একদিন দিবে হানা বাঁধন কাটার লাগি,
খানখান হবে মাটির ঘর, যাবে ভাঙ্গি ভাঙ্গি,
কোন এক গোপন পথে সেদিন,
যাবে রে ময়না ভাগি॥
বয়স হবে, ধরবে ঘুনে, হবে দেহ ক্ষয়,
ইসফাক কুরেশীর ময়না কি আর ঘরে রয়,
জরজর বসত ফেলে পালাবে নিশ্চয়॥
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন