মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬

আমার ভিতর কে’রে আমি দেখলাম না’রে তারে

একশত ঊনত্রিশঃ 
আমার ভিতর কে’রে আমি, দেখলাম না’রে তারে

আজব ঘরে কে’রে আমি, দেখলাম না তারে,
সে যে আমার আপনজন, দেহে বসত করে॥

ধরাছোঁয়া যায় না তারে, আছে মনে হয়,
ছায়া হয়ে সাথে ঘুরে, বাতেন হয়ে রয়,
তাঁর মাঝে দ্বৈত সত্ত্বা, ভালো আর মন্দ,
ভালোর মাঝে কুসুম ফোটে, মন্দে পচা গন্ধ॥

অচিন মানুষটারে খুঁজে, ক্লান্ত বারমাস,
যেতে নাহি পারলাম তবু তাঁর ধার-কাছ,
এই বেদিশার নাইরে দিশা, মিছেই তালাশ
 
ইসফাক কুরেশী জানিনা রে, কেমন তার রূপ,
কোনখান থেকে খেলতে এসে, ব্যস্ত দৌড় ঝুপ।
কোন বিজ্ঞানীর অটোমেশন এত অপরূপ,
কোথায় আবার যবনিকা, নয়ন যখন চুপ॥

 
কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
রচনাকালঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট
গীতিবইঃ লালগোলাপ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন