মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬

ইসফাক কুরায়শীর মন

কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
একশত ত্রিশঃ 
ইসফাক কুরায়শীর মন

বিরহীর দশ দশায়, 
ইশফাক কুরায়শীর মন,
নয়নের জল, ঝরায় সারাক্ষণ।
সৃষ্টির সেরা রূপে দয়াল, 
তাঁরে সৃজিলা।
আপন ঐশীগুণে তাঁরে, 
আদম সুরত দিলা॥

আদমরে দিলে জ্বালা, ভীষণ জ্বালা, 
আগুন ফুলের মালা।
অসীম খোঁজে, নির্ঘূম চোখে, 
কাটে রাতের পালা॥

এত খুঁজে পাইনা বিধি, 
খেলছো তুমি লুকোচুরি খেলা।
কেঁদে কেঁদে ভাসাই বুক, 
কষ্টে কাটাই বেলা॥

নিঠুর তুমি দাওনা ধরা, 
বিধি তোমার প্রেমে বড় জ্বালা।
কেমনে এই আশিক মন, 
কাটায় রাতের পালা

দিবানিশী জিকির করি
এশকেএলাহির জ্বালায় মরি।
চোখের জলে ভিজাই বালিশ, 
জপি আল্লাহু আল্লাহু আল্লা,
হাতে আমার প্রভুর জপমালা

বিরহীর দশ দশায়, 
ইশফাক কুরায়শীর মন,
নয়নের জল, ঝরায় সারাক্ষণ।
সৃষ্টির সেরা রূপে দয়াল, 
তাঁরে সৃজিলা।
আপন ঐশীগুণে তাঁরে, 
আদম সুরত দিলা॥
গীতবইঃ লালগোলাপ
প্রকাশঃ ২০১২ সাল
রচনাঃ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন