এই পৃথিবীর সবি সুন্দর মন্দ কিছু নাই
এই পৃথিবীর সবি
সুন্দর, মন্দ কিছু নাই,
সবখানে অপরূপের রূপ দেখিতে পাই।
রূপে রূপে ভরা বিশ্ব, রূপের সীমা নাই।
অপরূপের মহারাজ্যে আদম প্রতিনিধি,
মানবজীবন ধন্য হয়, রূপে মজে বিধি।
আমারে করেছ আদম, শোকরিয়া জানাই,
আলোর মাঝে খেলা করে, রংধনু সাতরঙ্গ,
সপ্তবর্ণের মিলনে হয়, হাজার হাজার রঙ্গ।
নয়নের গহীনে রঙ্গ, রূপ দেয় রে সাজাই,
সবখানে অপরূপের রূপ দেখিতে পাই।
এই দুনিয়া রূপের মেলা, আলোর প্রতিফলন,
রঙ্গে রঙ্গে রূপে রূপে সাজানো এই ভূবন।
রঙ্গের কারুকাজ মনে রূপ দেয়রে ফোটাই,
সবখানে অপরূপের রূপ দেখিতে পাই।
আলোর রঙ্গে সাজে রূপ, হয় রে দর্শন,
ব্রেইনের নিউরনে বাজে মধুশিহরণ।
দেখে সে রূপের ঝলক, নেচে ওঠে মন।
ইশফাক কুরেশী রূপে জ্বলে ধোঁয়া হয়ে যাই,
এই পৃথিবীর সবি সুন্দর, মন্দ কিছু নাই।
সবখানে অপরূপের রূপ দেখিতে পাই,
রূপে রূপে ভরা বিশ্ব, রূপের সীমা নাই।
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন