মাটির কূলে মাটির মানুষ কিসের বড়াই করো
১
মাটির গ্রহে মাটির মানুষ, কিসের বড়াই করো।
পৃথিবী নামের ছোট্ট কুয়ায় সিনা ফুলাই ঘুরো।
ভবের চরে সুখের আশায় দালানবাড়ি গড়ো,
তুমি কিসের বড়াই করো।
২
কিসের নেশার মাতাল হও রে দমের মেশিন চড়ে,
সময় যায়রে টিকে থাকার মারামারি করে,
কেন রে মানুষ, ভবের মায়ায় পড়ো।
তুমি কিসের বড়াই করো।
৩
স্ত্রী-পুত্র, ধন-জন, কিসের অহংকার,
গাড়ি বাড়ি মিছে মায়া, ছায়ার সংসার,
জলদি কিছু করো, ভবের মায়া ছাড়ো।
তুমি কিসের বড়াই করো।
৪
মাটির গড়া পুতুল তুমি, বাতাস কলের ঘর,
দমের মেশিন বন্ধ হলে মিছে ভবের চর।
অমরতাঁর মধু পানে ভাল কিছু করো।
৫
ইশফাক কুরেশি পদ্মা নদীর মাঝি হোসেন মিয়া,
ময়না দ্বীপ আবাদে ব্যস্ত সর্ব শক্তি দিয়া।
কপিলা কুবের আশ্রয় পাবে জমিদারী গড়ো।
তুমি কিসের বড়াই করো।
তুমি কিসের বড়াই করো।
গানের বইঃ লাগোলাপ
প্রকাশঃ ডিসেম্বর, ২০১২ খ্রিস্টাব্দ
ব্লগ ও ইবুকঃ Ishfaqqurashi.blogspot.com
কবি লেখক ব্লগার ও ব্যাংকার ইসফাক কুরেশি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন