ইসফাক কুরায়শী রে
ইসফাক কুরায়শী
রে,
জীবনের মধুর সরোবরে।
দিনরাত অস্টপ্রহর জুড়ে,
একোন পাগলা সাঁতার, কাটছো যাদু রে।
এত সাঁতরায়ে মনা, না উঠিলা তীরে,
আনাড়ি সাতারু মরে ডুব সাঁতারে,
একোন পাগলা সাঁতার, কাটছো যাদু রে।
তুমি
বড় আত্মভোলা, মায়ার এ সংসারে,
কর্ম নষ্ট, ধর্ম নষ্ট, নিয়তির মারে,
একোন পাগলা সাঁতার, কাটছো যাদু রে।
বেলা গেল ভুলে মজে, ডাকছে পরপারে,
বেঁচে রবে এমন কীর্তি, আজও হলো না রে,
একোন পাগলা সাঁতার, কাটছো যাদু রে।
শেষবেলা প্রভূরে ডাকি, হাতজোড় করে,
ভাল কিছু করাও আল্লা, দ্রুত আমারে,
ইসফাক কুরায়শী রে,
দুনিয়ার মধুর সরোবরে,
দিনরাত অস্টপ্রহর জুড়ে,
একোন পাগলা সাঁতার, কাটছো যাদু রে।
প্রকাশঃ ২০১২ সাল
রচনাঃ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন