নয়ঃ
আমার কবরে
আমি যখন ঘুমিয়ে যাবো নিঝুম কবরে,
রঙ্গিন ফুলের চারা তখন, রূপে দিও বন্ধুরে,
কুসুমকানন সাজিয়ে দিও, আমার উপরে॥
দেখবো আমি চারপাশে হাজার ফুলের মেলা,
রঙ্গীঁন
প্রজাপতি উড়ে, করছে সেথায় খেলা,
স্বর্গ সুখে ভাসিয়ে দিও, তোমরা আমারে।।
ঝরা পাপ্ড়ি
ঢেকে দিবে ঘাসের আস্তরণ,
সুবাসিত হবে
আমার বিজন কুঞ্জবন,
গুন গুন গুণ, মধুর গান, গাইবে ভ্রমরে॥
বসন্তে ডাকবে কুকিল কুহুকুহু সুরে,
রাত কাটাবে জুনাকিরা জ্বলানেভা করে,
হাসনাহেনার ধুপ জ্বলিবে, আমার শিয়রে।।
মাতাল হয়ে ইশফাক কুরেশী সুন্দর খুঁজে মরে,
রূপের মেলা বসাও তোমরা, তার ঠিকানা জুড়ে,
নন্দনকানন সাজিয়ে দিও, সমাধি প্রান্তরে॥

কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
রচনাকালঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট
গীতিগ্রন্থঃ লালগোলাপ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন