কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
নব্বইঃ
আমি এক পিপাসী
ও দয়াল বিধি রে, ইশফাক কুরেশী,
তোমার এক তৃষ্ণা কাতর পিপাসী।
তোমার প্রেমে পাগল হয়ে আছি,
দয়াল তোমার প্রেমসাগরে ভাসি॥
তোমার সন্ধান করি বিধি, এই সৃষ্টিলোকে,
এত খুঁজি তবু ধরা দাওনা আমাকে।
তুমি স্রষ্টা, আমি সৃষ্টি, দুই মেরুতে আছি,
তুমি অসীম, আমি সসীম, দুই দিগন্তে আছি।
বিস্তর তফাতে দুজন আছি গো কাছাকাছি,
দয়াল তোমার প্রেম সাগরে ভাসি॥
চোখের দেখা দাও না সাইজি,
তোমারে মনের চোখে দেখি।
আল্লাহু আল্লাহু জপে জপে,
অষ্ট প্রহর প্রভূ তোমায় ডাকি।
আমি তোমার প্রেমিক আল্লা,
তোমার প্রেমসাগরে ভাসি॥
তুমি সাধন, তুমি ভজন, বিধি, জীবনের স্বপন,
তোমাতে ঠিকানা আমার, তোমাতে ভুবন।
ও আল্লাহ, তোমারে চায়, ইসফাক কুরেশীর মন।
আল্লাহু আল্লাহু জিকিরে বয়, ভালবাসাবাসী,
দয়াল তোমার প্রেম সাগরে ভাসি দিবানিশী॥
গানের বইঃ লালগোলাপ
রচনাকালঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন