ঊন-নব্বইঃ
আল্লাহ আমার নামটি যেন পৃথিবীতে হয়না কবু শেষ
কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার, ইসফাক কুরেশি।
ইশফাক কুরেশি নামটি আমার,
পৃথিবীতে হয়না যেন শেষ।
অমর করে রেখো আল্লাহ,
প্রার্থনা শেষমেষ॥
আমায় মমি করে রেখো প্রভূ,
একটু যতন করে,
নিশ্চিন্ন হবার ভয়ে পরাণ মরে।
যেদিন দমের কল
বন্ধ হবে,
অন্ধকারে যাবো কবর দেশ॥
দয়াল তুমি সবই পারো,
আমার পদচিহ্ন রাখিও সযতনে।
মুছে যেন যায়না বিধি,
মিশে মাটির সনে।
দয়াল তোমার মায়া কি গো হবে,
অমরতা দিতে আমায় করিবে আদেশ॥
ইশফাক কুরেশি নামটি আমার,
পৃথিবীতে হয়না যেন শেষ।
অমর করে রেখো আল্লাহ,
প্রার্থনা শেষমেষ॥
ইসফাক কুরেশি ভয়ে মরে,
হতে হবে মাটি,
এই সোনার অঙ্গ হয়ে যাবে,
পরজীবীর ঘাঁটি।
এই আদমের নামগন্ধ,
হবে রে নিঃশেষ।।
দয়াল আমায় রাখো স্মরণে,
এই সংসারে সর্ব জনমনে।
যেদিন আমি দুনিয়া ছেড়ে,
চিরতরে হবো নিরুদ্দেশ॥
ইশফাক কুরেশি নামটি আমার,
পৃথিবীতে হয়না যেন শেষ।
অমর করে রেখো আল্লাহ,
প্রার্থনা শেষমেষ॥
গীতবইঃ লালগোলাপ
প্রকাশঃ ২০১২ সাল
রচনাঃ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন