মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬

মানুষরে তোর আসল বাড়ীর নাইরে ঠিকানা

কবি লেখক ব্লগার ও ব্যাংকার ইসফাক কুরেশি
আটাশিঃ 
মানুষরে তোর আসল বাড়ির নাইরে ঠিকানা

মন রে তোর আসল বাড়ির নাইরে ঠিকানা,
সুন্দর করে গড়ছো দালান, সুখের আস্তানা।
ওরে ও পাগলা মনা, 
সুখের লাগি তুমি বেহুশ দেওয়ানা।
ওরে ও পাগলা মনা, 
সুখের লাগি তুমি বেহুশ দেওয়ানা।

আরামবাগ সাজায়ে তুমি সুখে আছো মজে,
ছায়ার মাঝে মায়ামহল রঙ্গে রঙ্গে সাঁজে।
ওরে ও পাগলা মনা, 
সুখের লাগি তুমি বেহুশ দেওয়ানা।
ওরে ও পাগলা মনা, 
সুখের লাগি তুমি বেহুশ দেওয়ানা।

লালে নীলে রঙ্গিলা পাখি, রূপে ঝলমল করে,
বাসর রাত সাজায় দুজন, সোনামহল গড়ে,
আনন্দ তুফানে বাসর হয়রে ফানা ফানা।
ওরে ও পাগলা মনা, 
সুখের লাগি তুমি বেহুশ দেওয়ানা।
ওরে ও পাগলা মনা, 
সুখের লাগি তুমি বেহুশ দেওয়ানা।

ইসফাক কুরেশি দারুণ খুশি নাই রে অনটন,
আসল বাড়ির সন্ধানে করি সকল আয়োজন,
জানিনা মন, কিসের খুঁজে হয় রে আনমনা।
ওরে ও পাগলা মনা, 
সুখের লাগি তুমি বেহুশ দেওয়ানা।
ওরে ও পাগলা মনা, 
সুখের লাগি তুমি বেহুশ দেওয়ানা।

গানের বইঃ লালগোলাপ
প্রকাশঃ ডিসেম্বর, ২০১২ খ্রিস্টাব্দ
ব্লগ ও ইবুকঃ Ishfaqqurashi.blogspot.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন