মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬

ও আমার বড়লোক বন্ধুরে

কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশি
পঁচাশিঃ 
ও আমার বড়লোক বন্ধুরে

ও আমার বড়লোক বন্ধুরে,
রাজবাড়ি ছেড়ে তুমি কেমনে রবে,
মাটির কুঁড়েঘরে।
ও আমার শৌখিন বন্ধুরে।

আরামবাগটা বিলাস খনি, রঙ্গেঁ ঝল মল করে,
লাল-নীল-সবুজ বাতি, ঝিলমিল ঝিলমিল করে।
ও আমার বড়লোক বন্ধুরে,
রাজবাড়ি ছেড়ে তুমি কেমনে রবে,
মাটির কুঁড়েঘরে।

রঙমহলটা কোঠা কোঠা, কারুকাজে ভরা,
হরেক রকম চারুশিল্পে প্রতি ইঞ্চি গড়া।
ও আমার বড়লোক বন্ধুরে,
রাজবাড়ি ছেড়ে তুমি কেমনে রবে,
মাটির কুঁড়েঘরে।

ইসফাক কুরেশী বড় অবুঝ, শূন্যে দালান গড়ে, 
জানেনা সে মায়ামহল যেতে হবে ছেড়ে।
ও আমার বড়লোক বন্ধুরে,
রাজবাড়ি ছেড়ে তুমি কেমনে রবে,
মাটির কুঁড়েঘরে।

আলো নাই রে, বাতাস নাই রে, একা বদ্ধ ঘরে,
ভেজা মাটির মেঝে শুয়ে রবে অনাদরে।
ও আমার বড়লোক বন্ধুরে,
রাজবাড়ি ছেড়ে তুমি কেমনে রবে,
মাটির কুঁড়েঘরে।
ও আমার শৌখিন বন্ধুরে।
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন