ইসফাক
কুরেশী কয় সময় আর নাইরে
বাল্য কৈশোর যৌবন গেল, সুখের খেলাঘরে,
কত আতশবাজি হলো, জীবনাকাশ জুড়ে।
ইশফাক কুরেশী রে,
তোমার সময় বেশি নাই রে,
আর কতকাল রবে তুমি,
অলীক স্বপ্নপুরে।
জীবনের বেলারা সব যায়রে ঝরে ঝরে,
বড় অবুঝ বোকা তুমি রয়েছ ঘুমঘুরে।
বাবার ঘরে, প্রথমজীবন গেল নির্ভারে,
ন চিন্তা, ডু ফুর্তি, ছিল রে সংসারে।
স্ত্রী পুত্রের মাঝে বাউল, হয়ে গেলাম পরে,
মরমে মরমে সদা, সুখের ঢেউ বয়রে।
ইশফাক কুরেশী রে,
তোমার সময় বেশি নাই রে,
আর কতকাল রবে তুমি,
অলীক স্বপ্নপুরে।
বেলা গেল, রাত হল, কাজ আছে পড়ে,
দুই চোখে গভীর তন্দ্রা ঢুলু ঢুলু করে।
ইশফাক কুরেশী রে,
তোমার সময় বেশি নাই রে,
আর কতকাল রবে তুমি,
অলীক স্বপ্নপুরে।
বড় কাজ, বড় কীর্তি, গাঁথা এই অন্তরে,
আজ দেখি স্বপ্নরা সব যাচ্ছে মরে মরে।
নিয়তির এই মাটির পুতুল বড় অসহায়,
তাঁর দ্বারা অবশেষে কিছুই হবে নারে।
ইশফাক কুরেশী রে,
তোমার সময় বেশি নাই রে,
আর কতকাল রবে তুমি,
অলীক স্বপ্নপুরে।
গীতবইঃ লালগোলাপ
প্রকাশঃ ২০১২ সাল
রচনাঃ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন