সাতাশিঃ
আসমানে চাঁদ হাসে তারা মিটিমিটি
ইশফাক কুরেশী এই পৃথিবীর ব্যর্থ যাযাবর,
দেশে দেশান্তরে খুঁজে, আল্লাজির খবর।
আসমানে চাঁদ
হাসে, তারা জ্বলে মিটিমিটি,
গুরুজির খোঁজে সেথা, করে হাঁটাহাঁটি।
সূর্যোদয়ে ভূবন দেখি, সূর্যাস্তে সাগর,
রাতের বেলা পূর্ণিমায় পরাণ ভরে মোর।
বন্যরা বনে চরে, মরুধ্যানে চরে বেদুঈন,
ইগলুতে এসকিমোরা কাটায় হিম দিন।
সাত শ নদীর বুকে ভাসে বেদের বহর,
ছয়ঋতু খেলা করে, সারাটা বছর।
জলপ্রপাতে ভিজে এই অন্তর,
খোঁজি শীতে উষ্ণ সরোবর,
মাঠে মাঠে খুঁজে ফিরি, সাইজিরে,
আমি পাগলা খোঁজকর।
সবখানে বিদ্যমান, লাশরিক ঈশ্বর,
ধরাছোঁয়া যায়না তাঁরে, বিরহ প্রহর।
ধ্যানে বসে নূরে খোদার পেলাম খবর,
তিনি আমার অচেতন মনের ভিতর।
ইশফাক কুরেশী এই পৃথিবীর ব্যর্থ যাযাবর,
দেশে দেশান্তরে খুঁজে, আল্লাজির খবর।
গীতবইঃ লালগোলাপ
প্রকাশঃ ২০১২ সাল
রচনাঃ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন