চৌরাশি
ও ইসফাক
কানারে
ও মানুষ, তুমি বড় কানারে,
দেখলায় না
দেখলায় না তুমি, দয়াল আল্লারে।
তন্ন তন্ন
খোঁজো আল্লাহ তোমার চারিপাশে,
চোখ থাকিতে অন্ধ তুমি, দেখোনা তাঁরে কাছে।
রুমির মত চোখ
থাকিলে আল্লা দেখা যায়,
তোমার আমার
চোখের জ্যোতি নষ্ট হায়রে হায়।
সৃষ্টির মাঝে
স্রষ্টা আছেন ঘুমিয়ে বারমাস,
অন্তর কানা দেখেনা সে মাওলা আশপাশ।
চোখের জ্যোতি বাড়াও রে মানুষ দেখবে প্রভূর মুখ,
বলবে না আর
আল্লা নাই রে ফুটলে মনের চোখ।
ইসফাক কুরেশীর সরল উক্তি,
অন্তর চোখের বাড়াও শক্তি,
শাহরগেরও কাছে আল্লাহ,
কর তারে ভক্তি,
অন্তরে বাহিরে তুমি খোঁজো আল্লারে।
ও মানুষ, তুমি বড় কানারে,
দেখলায় না দেখলায় না তুমি, দয়াল আল্লারে।
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন