প্রেমের কাঙ্গালরে আমি সারাটা জীবন
প্রেমের
কাঙ্গাল রে আমি প্রেম খোঁজে এই মন,
প্রেম হতে জনম আমার প্রেমেতে মরণ,
প্রেমানলে ইশফাক কুরেশি জ্বলে সারাক্ষণ।
চুল্লির আগুন দাউ দাউ করে বুকে প্রেমজ্বালা,
লাল অন্তর জ্বলে পুড়ে হয়ে গেছে কালা।
প্রেমে আছি প্রেমে থাকি প্রেমে সাঁতরায় মন।
প্রেম হতে জনম আমার প্রেমেতে মরণ,
প্রেমানলে ইশফাক কুরেশি জ্বলে সারাক্ষণ।
ঈশ্বর প্রেম সৃষ্টির প্রেম প্রেমে কি দহন,
মানবপ্রেম প্রকৃতি প্রেম জ্বালায় সারাক্ষণ,
নরনারীর জৈবপ্রেমে নাইরে আমার মন।
ভালবাসী এই বিশ্বজাহান চালায় যেইজন।
প্রেম হতে জনম আমার প্রেমেতে মরণ,
প্রেমানলে ইশফাক কুরেশি জ্বলে সারাক্ষণ।
প্রেমে বাঁচি প্রেমে মরি প্রেমে জ্বলে রবি,
প্রেম আগুনে পুড়ে আমি হলাম বাউল কবি,
অগ্নিডানা মেলে উড়ে বেড়াই গগন।
প্রেম হতে জনম আমার প্রেমেতে মরণ,
প্রেমানলে ইশফাক কুরেশি জ্বলে সারাক্ষণ।
প্রেম জীবন, প্রেম মরণ, প্রেম গৌরব,
প্রেমের বাতি
নিভে গেলে অন্ধকার এই ভব।
প্রেমের বৃত্তে লাটিম হয়ে ঘুরে সব জীবন।
প্রেম হতে জনম আমার প্রেমেতে মরণ,
প্রেমানলে ইশফাক কুরেশি জ্বলে সারাক্ষণ।
প্রথম রেকর্ডিং ভিডিও
দ্বিতীয় রেকর্ডিং ভিডিও
দ্বিতীয় রেকর্ডিং ভিডিও
গানের বইঃ লাল গোলাপ
প্রকাশকালঃ ডিসেম্বর ২০১২
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন