মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬

আমার মন রাঙ্গাঁবো প্রেমের রঙ্গেঁ সেই রঙ্গঁ আমি খুঁজি

তিরানব্বইঃ 
আমার মন রাঙ্গাঁবো প্রেমের রঙ্গেঁ সেই রঙ্গঁ আমি খুঁজি

আমার মন রাঙ্গাঁবো প্রেমের রঙ্গেঁ, সেই রঙ্গঁ আমি খুঁজি।
বিধি রে, তুমি আমার প্রেমের সাগর, তোমার রঙ্গসাগরে ডুবি॥

আল্লাহ আল্লাহ ডাকি, কলবে আমার আল্লাহু নাম জারি,
আল্লা আসুক, আল্লা মাসুক, আমার আল্লা মনোবাড়ি,
এক আল্লা বিনে আমি আর কিছুনা ভজি॥

ও আল্লা, তোমার-আমার প্রেমের মাঝে এই দুনিয়া ধান্ধা,
সংসার মায়ার কালোজাদু করছে মোরে আন্ধা,
ভূলের সাগরে আমি, রয়েছি গো ডুবি॥

পাপে মজি, প্রেমও মাংগি, হায়রে আমি হয়েছি অবুঝ,
জাহান্নামের আগুনে বসে, সদা করি জান্নাতের খোঁজ।
ও আল্লাহ, ক্ষমা করো, আমি তোমার বেভুলা এক কবি॥

আমি ইসফাক কুরেশী মন রাঙ্গাঁবো, 
ও আল্লা তোমার প্রেমের রঙ্গেঁ।
আল্লা আল্লা ডাকি ডাকি, বিলীন হয়ে, যাবো তোমার সঙ্গেঁ।
ফিরায়ে না দিও বিধি, আমি তোমার প্রেম ভিখারী কবি, 
তুমি বিনে ইসফাক কুরেশীর অন্ধকার সবি॥



কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
রচনাকালঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট
গীতিগ্রন্থঃ লালগোলাপ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন