মঙ্গলবার, ২২ মার্চ, ২০১৬

প্রেমের বলে এই পৃথিবী রয়েছে সচল

কবি, লেখক, ব্লগার ও পূবালী ব্যংকার ইসফাক কুরেশি
বিরানব্বইঃ 
প্রেমের বলে এই পৃথিবী রয়েছে সচল

প্রেমই শক্তি প্রেমই বল,
প্রেমের বলে এই দুনিয়া রয়েছে সচল।
প্রেম বাজারে হৈ হল্লা প্রাণের কোলাহল।
প্রেমের লীলাখেলায় বিধি সাজায় মায়ামহল।
আল্লা আল্লা প্রেমের জিকির বাড়ায় মনোবল।

প্রেম নাই যার সেজন পাষাণ, মানুষ সে না হয়?
মানুষ হতে হলে রে মানুষ, প্রেমিক হতে হয়।
প্রেম বিনে এই ঘর সংসার অচল রংমহল।
প্রেমের লীলাখেলায় বিধি সাজায় মায়ামহল।
আল্লা, আল্লা প্রেমের জিকির বাড়ায় মনোবল।

প্রেমের নাম আরাধনা, প্রেমই সাধনা,
প্রেমের জোরে স্রষ্টা-সৃষ্টি, নিমিষে যায় চেনা।
আল্লা, আল্লা প্রেমের জিকির বাড়ায় মনোবল।
প্রেমের লীলাখেলায় বিধি সাজায় মায়ামহল।
আল্লা, আল্লা প্রেমের জিকির বাড়ায় মনোবল।

প্রেমবলে দয়াল বিঁধি, মহাবিশ্ব করেছে সৃজন,
প্রেমে মত্ত ইসফাক কুরেশির অবচেতন মন,
প্রেম বিনে এই জীবনে, নাই রে তৃষ্ণার জল।
প্রেমের লীলাখেলায় বিধি সাজায় মায়ামহল।
আল্লা, আল্লা প্রেমের জিকির বাড়ায় মনোবল।
গানের বইঃ লাল গোলাপ
প্রকাশকালঃ ডিসেম্বর ২০১২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন