ও হাসন, কোথায় তুমি রলে
ও হাসন রাজা রে, কোথায়
তুমি রলে,
একবার দেখা হলে,
তোমার দিয়াশলাই কাটির ঠুকার ফলে,
আল্লা প্রেমের বারুদে আগুন উঠতো জ্বলে জ্বলে।
সাতপাকের আগুনে হাসন, ঘি দিতে ঢেলে,
লেলিহান এক
অগ্নিশিখা দিত জিব মেলে,
আতশবাজি হত হাসন, তোমার ছোয়া পেলে।
হাসন রাজা, তোমায় ভাবি অগ্নি দগ্ধ মনে,
দেখা হলে ভাবের আগুন, জ্বালাইতাম দুইজনে,
মরমি ফুলের মালা হাসন, পরিয়ে দিতে গলে।
হাসন রাজা তোমার সনে হল না মোর দেখা,
ইসফাক কুরেশীর অন্তর ঘরে তোমার গান রাখা,
হাসন উদাস বাউলা গানে, এই মনের কথা বলে।
আল্লা প্রেমের বারুদে আগুন উঠতো জ্বলে জ্বলে।
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
প্রকাশঃ ডিসেম্বর ২০১২
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন