একাত্তুরঃ
আমি
পরবো সাদা শাড়ি
একদিন বিয়ের সানাই বাজবে আমার,
পালকি এসে খুঁজবে সওয়ারি।
সবাই আমায় গোসল দিয়ে, পরাবে সাদা
শাড়ি,
আতর গোলাপ দিয়ে বর, সাজাবে তাড়াতাড়ি।
বরযাত্রীগণ পালকি বয়ে নিবে শ্বশুরবাড়ি॥
এই হোটেলে বোর্ডার আমি, এই কিছুদিন হয়,
এই কক্ষ নম্বর নয় রে
আমার সঠিক পরিচয়।
হোটেলে খাই, হোটেলে ঘুমাই, করি মুসাফিরি,
হোটেল আল দুনিয়া আমার নয় রে আসল বাড়ি,
তারে হঠাৎ যাবো ছাড়ি॥
এই হোটেলে সময় নাই রে, ভীষণ তাড়াহুড়া,
বুকিং টাইম শেষ হলে ভাই, কক্ষ ছাড়ার তাড়া।
বোর্ডার আসে, বোর্ডার যায়, স্বার্থের মারামারি,
এই হোটেলে কেউ কারো নয়, কেবল ছাড়াছাড়ি॥
হোটেল বুকিং টাইমে বন্দি, ক্ষণস্থায়ী জীবন,
টাইম মেশিনে বসে দেখি উত্থান আর পতন।
অচিন আমি হোটেল বোর্ডার, করছি বাহাদুরী,
এই হোটেলে সাজাই দিছি, মায়ার ঘরবাড়ি॥
হোটেল আল দুনিয়ার মায়ায় ইশফাক কুরেশি বাঁধা,
এই হোটেলে ইশফাক কুরেশি পুতুল শাহজাদা।
পাঁচ তারকায় হলো কত রংতামাশার খেলা,
হোটেল ভাড়া ফুড়িয়ে গেলে, কক্ষে পড়ে তালা॥
প্রথম ভিডিও
গানবইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন