ইসফাক কুরায়শী তুমি রইলায় ঘুমাইয়া
ও ইশফাক কুরেশী রে,
তুমি ঘুমের ঘুরে আছ স্বপ্নপুরে।
কখন তোমার বাজবে বিষের বাঁশী,
জীবন রবি নিভে যাবে নিশির অন্ধকারে,
নিদমহলের গভীর ঘুমঘুরে॥
রঙ্গঁ-তামাসার খেলা তোমার ভঙ্গোঁ হবে ওরে,
বসন্তের এই লাল শিমুলের মেলা রবে পড়ে।
সাদা সাদা শিমুলতুলা, হাওয়ায় যাবে উড়ে,
আম কুড়ানোর লাগবে ধুম,
সোনার দাউদপুরে॥
কোথায় রবে সোনার সিলেট,
কোথায় রেঙ্গাঁর মাটি।
যে মাটিতে বড় হইছি, করিয়া হাঁটা হাঁটি॥
এক জনমের ভালবাসা দিলাম তোমাদেরে।।
আমি যখন উড়ে যাবো, কিয়ামতের ঝড়ে,
বাংলাদেশ যেমন
ছিলো তেমন রবে পড়ে,
প্রিয়জনরা ব্যস্ত রবে দুনিয়ার খেলাঘরে,
আমি যাবো এই পৃথিবী চিরশূন্য করে॥
ও ইশফাক কুরেশী রে,
তুমি ঘুমের ঘুরে আছ স্বপ্নপুরে।
কখন তোমার বাজবে বিষের বাঁশী,
জীবন রবি নিভে যাবে অন্ধকারে,
নিদমহলের গভীর ঘুমঘুরে॥
প্রকাশঃ ২০১২ সাল
রচনাঃ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন