বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬

কাঁটা গাছের সরুবৃন্তে গোলাপ ঝুলে

কবি লেখক ব্লগার ও পূবালী ব্যাংকার ইসফাক কুরেশী
একশত আটত্রিশঃ
 পাহাড় বন ছেয়ে গেছে, জংলা ফুলে ফুলে।
কাঁটা গাছের সরুশাখে গোলাপ আছে ঝুলে

ইসফাক কুরেশী এই ফাগুনে ভ্রমরদেরে বলে,
 ফুলপরীরা হাসিতেছে, পাঁপড়ি মেলে মেলে,
গুন গুনিয়ে এসো ভ্রমর, হাওয়ায় হেলেদুলে।
পাহাড় বন ছেয়ে গেছে, জংলা ফুলে ফুলে।
পাহাড় বন ছেয়ে গেছে, জংলা ফুলে ফুলে।

রূপে রূপে সাঁজে বসন্ত, নাগর খোঁজে বেড়ায়,
রঙে বেরঙে সেজেগুজে, রূপের আগুন ছড়ায়।
প্রেম শিকারে দিবানিশী, খুশবু ঢেলে যায়,
ডাকে ইশারায় প্রজাপতি, আয়রে জলদি আয়।
হিমেল রোদে হাসে কুসুম, এই বসন্তকালে,
পাহাড় বন ছেয়ে গেছে, জংলা ফুলে ফুলে।

ভরা যৌবন ঢুলু ঢুলু, জমছে প্রেমের মেলা,
বারে বারে চলে মজার, মধু চুষার খেলা, 
হেসে খেলে দিন ফুরায়, আসে সন্ধ্যা বেলা,
পালায় ভ্রমর, ঝরে কুসুম, সাঙ্গ হয়রে খেলা,
রস ও রঙের খেলা শেষ, বেলা ফুরায় গেলে।
পাহাড় বন ছেয়ে গেছে, জংলা ফুলে ফুলে।

ইসফাক কুরেশী এই ফাগুনে ভ্রমরদেরে বলে,
 ফুলপরীরা হাসিতেছে, পাঁপড়ি মেলে মেলে,
গুন গুনিয়ে এসো ভ্রমর, হাওয়ায় হেলেদুলে।
পাহাড় বন ছেয়ে গেছে, জংলা ফুলে ফুলে।
পাহাড় বন ছেয়ে গেছে, জংলা ফুলে ফুলে।
গানের বইঃ লালগোলাপ
রচনাঃ ১৯৯০-২০০০ সাল
রেঙ্গা দাউদপুর, দক্ষিণসুরমা, সিলেট
প্রকাশঃ ডিসেম্বর ২০১২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন